🕊️

শোকবার্তা

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬
গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় বন্ধু ও গৌরবোজ্জ্বল-৯৯ ব্যাচের সদস্য অনিমেষ বিশ্বাসের মা এবং তাঁর এক আঙ্কেল একই দিনে মৃত্যুবরণ করেছেন। একই দিনে পরিবারের দুজন আপনজনকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। অনিমেষ ও তাঁর পরিবারের এই অসহনীয় শোকে আমরা সমব্যথী। প্রয়াত দুজনের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও আপনজনদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে অনিমেষ ও তাঁর পরিবারের পাশে রয়েছি আমরা। স্বজনদের ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা তাঁদের এই শোকের সময়ে শক্তি ও সাহস জোগাক।
শোকাহত:
গৌরবোজ্জ্বল-৯৯ ব্যাচের সকল সদস্য ও বন্ধুগণ।
← হোম পেজে ফিরে যান